প্রদেশ কংগ্রেস সভাপতির প্রয়ানে শোক জ্ঞাপন INTUC-এর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

প্রদেশ কংগ্রেস সভাপতির প্রয়ানে শোক জ্ঞাপন INTUC-এর




নিজস্ব সংবাদদাতা, মালদা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC । মালদা শহরের রথবাড়ি এলাকায় শ্রমিক সংগঠন কার্যালয়ে এদিন সকালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।


উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভাপতি লক্ষ্মী গুহ, সহ-সভাপতি নিজামুদ্দিন আহমেদ, টাউন কংগ্রেস সভাপতি সন্তোষ কেশরী, যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রবিদাস সহ অন্যান্য।

এই বিষয়ে INTUC জেলা সভাপতি লক্ষ্মী গুহ জানান, সোমেন দার মৃত্যুতে শোকাহত তারা। একজন দক্ষ নেতৃত্বকে হারালেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad