ভাইরাস সংক্রমণ রুখতে শহর জুড়ে শুরু হল অ্যান্টিজেন টেস্ট - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

ভাইরাস সংক্রমণ রুখতে শহর জুড়ে শুরু হল অ্যান্টিজেন টেস্ট



নিজস্ব প্রতিনিধি, কলকাতাকরোনা সংক্রমনে রাশ টানতে শহর জুড়ে অ্যান্টিজেন টেস্ট শুরু করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডের চেতলা অহিন্দ্র মঞ্চ থেকে এই টেস্ট শুরু হয়। 

কলকাতা পুরসভার অন্তর্গত প্রতিটি বরো এলাকায় তিনটি করে এ ধরনের ক্যাম্প করা হবে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই সমস্ত এলাকার মানুষজনের শরীরে অ্যান্টিবডির মাত্রা দেখা হবে। যদি কারওর শরীরে অ্যান্টিজেনের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি বা উপস্থিতি চোখে পড়ে, তবে তাকে চিহ্নিত করে করোনা টেস্টের জন্য পাঠানো হবে। এভাবেই শহর কলকাতা বিভিন্ন প্রান্ত জুড়ে সংক্রমিত ব্যক্তির সঠিক তথ্যের তালিকা উঠে আসবে বলেও জানান কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

এদিকে শহরে ইতিমধ্যেই আইসিএমআর থেকে পাঠানো নতুন কিটে প্রাথমিকভাবে র‍্যাপিড টেস্ট শুরু করেছে কলকাতা পুরসভা। একসঙ্গে ৮ জনের পরীক্ষা করা সম্ভব। মাত্র ৪০ মিনিটেই টেস্টের ফল মিলবে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ।এ খন আপাতত ভাবে প্রত্যেক দিন বরোতে ৫০ টা করে র‍্যাপিড টেস্ট করা হবে। এরপর ধীরে ধীরে প্রত্যেক বরোতে একদিনে ৪০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব। এইভাবে ১৬টি বরোতে ৬৪০০ জনের নমুনা পরীক্ষা সম্ভব হবে। এর ফলে ঠিক কারা সংক্রমণ ছড়াচ্ছেন সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মত পুর কর্তৃপক্ষের।

No comments:

Post a Comment

Post Top Ad