প্রবল বর্ষনে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের বহু গ্রাম, দিশেহারা মানুষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

প্রবল বর্ষনে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের বহু গ্রাম, দিশেহারা মানুষ



নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুররাতভর একটানা প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ ব্লকের বিন্দোল, বহর, কয়লাডাঙি সহ বেশ কয়েকটি গ্রাম। জলের তলায় চলে গিয়েছে কৃষিজমি থেকে বসতবাড়ী।  চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এলাকা জলমগ্ন হয়ে তারা দুর্ভোগে পড়ে থাকলেও পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেয়নি কেউ।

একটানা প্রবল বর্ষনের জেরে জলবন্দি হয়ে পড়লেন রায়গঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী    বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বহর, পরিহারপুর, বসতপুর, বালিয়াদিঘী, কয়লাডাঙি সহ গোটা দশেক গ্রামের কয়েক হাজার মানুষ। এলাকার প্রায় প্রতিটি বাড়ী-ঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে অঞ্চলের বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ,  এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জল বের হতে পারছে না। ঘরে জল ঢুকে যাওয়ায় ঘরে মজুত থাকা ফসল থেকে শুরু করে গৃহসামগ্রী সব নষ্ট হয়ে গিয়েছে। অপরদিকে অতিবৃষ্টির কারনে জমির ফসলও নষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় তারা কি খাবেন, তা নিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছেন।  অভিযোগ এখনও পর্যন্ত স্থানীয় বিন্দোল গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে কোনও খোঁজ নেওয়া হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad