সুস্বাদু পেঁয়াজের উত্তাপাম - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

সুস্বাদু পেঁয়াজের উত্তাপাম




এটি একটি দক্ষিণ ভারতীয় খাবার। তবে আমাদের সকলেরই প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে এই পেঁয়াজের উত্তাপাম। এটা খেতে যেমন সুস্বাদু, তেমন বানানোও খুব সহজ। চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক রেসিপি।


 প্রয়োজনীয় উপাদান:

 পেঁয়াজ - ১/২ কাপ কুচি করে নিন

 টমেটো -১ / ২ কাপ কুচি করে  নিন

 ইডলির ব্যাটার - ১ কাপ

 ২ টো কাঁচা লংকা কুচি

 আদা - ১ ইঞ্চি, কুচি করে কাটা

 তেল

 পদ্ধতি:

 একটি পাত্রে পেঁয়াজ, কাঁচা লংকা এবং আদা কুচি মিশিয়ে নিন। কিছুটা নুন ছড়িয়ে দিয়ে আরও একবার মিশিয়ে নিন।

অন্য একটি পাত্রে ইডলির ব্যাটারটি একটু পাতলা করে গুলিয়ে নিন। খুব পাতলা যেন না হয়, খেয়াল রাখবেন।

 গ্যাসে একটি তাওয়া গরম করুন এবং তেল দিন। এবার তার মধ্যে এক হাতা ব্যাটার ঢেলে দিন এবং একটু পুরু করে ছড়িয়ে দিন।

 এক মিনিট পরে এর উপরে পেঁয়াজের মিশ্রণটি ছিটিয়ে দিন।  চারপাশে আর একটু তেল ছড়িয়ে দিন।
 এক দিক হাল্কা সোনালী হলে ফ্লিপ করুন এবং অন্য দিকটিও রান্না করুন।

 দুই পাশেই সোনালি হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং চাটনি বা সাম্বার দিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad