জমি বিবাদের জেরে দম্পতিকে হেনস্তা, অভিযোগের তির বিজেপি নেতার দিকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

জমি বিবাদের জেরে দম্পতিকে হেনস্তা, অভিযোগের তির বিজেপি নেতার দিকে



নিজস্ব সংবাদদাতা, মালদাজমি দখল নিয়ে বিবাদের জেরে এক দম্পতিকে মারধোর। দম্পতির শ্লীলতাহানি। তাদের বাড়ী ভাঙচুর করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম কৃষ্ণ সাহা। তিনি মালদার বিজেপির গাজোল মণ্ডল কমিটির সম্পাদক। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ। এদিকে থানায় অভিযোগ করায় এবার দম্পতিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।
     
গাজোলের বাসিন্দা নিত্য মন্ডলের অভিযোগ, তার জায়গাটি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়া তথা এলাকার বিজেপির নেতা কৃষ্ণ সাহা। তার বাড়ীতে এসে দলবল নিয়ে হামলা চালিয়েছে। তাকে মারধোর করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও শ্লীলতাহানি করেছে। তিনি গাজোল থানায় লিখিত অভিযোগ করেছেন।
         
যদিও অভিযোগ অস্বীকার করে কৃষ্ণ সাহা। তিনি বলেন, রাস্তা নিয়ে বিবাদের জেরে এ ঘটনা আর ঐ ব্যক্তি যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।
     
মালদা জেলার তৃণমূলের কো-অর্ডি‌নেটর দুলাল সরকার বলেন, উত্তর প্রদেশ ও বিহারের মতন মালদাতেও বিজেপির কিছু গুন্ডা তৈরি হয়েছে, তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
         
এই ঘটনার জেরে ওই নেতার পাশে দাঁড়ায়নি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, অনেকেই এখন বিজেপিতে যোগ দিচ্ছে আর এ ধরনের কার্যকলাপ করছে। আইন আইনের পথে চলবে। পাশাপাশি সঠিক তদন্ত করে কৃষ্ণ সাহার মতন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

No comments:

Post a Comment

Post Top Ad