মা করোনা আক্রান্ত, শিশুর জীবন রক্ষার্থে ১৫ লিটার বুকের দুধ দিলেন অন্য মায়েরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

মা করোনা আক্রান্ত, শিশুর জীবন রক্ষার্থে ১৫ লিটার বুকের দুধ দিলেন অন্য মায়েরা





হংকংয়ে করোনায় আক্রান্ত ক্যাথেরিন কোসাসিথ নামের এক মা। ফলে তার চার মাস ও ২১ মাস বয়সী শিশু সন্তানকে বাঁচাতে ১৫ লিটার বুকের দুধ দান করেছেন অন্য মায়েরা।
ক্যাথেরিন কোসাসিথ হাসপাতালে ভর্তি থাকায় বিপত্তিতে পরতে হয় ওই নারীর স্বামীকে। মা তার সন্তানদের বুকের দুধ খাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের বাঁচা নিয়ে দেখা দেয় সংশয়। আর এই কারণেই পাশে এসে দাঁড়ান ব্রেস্টফিডিং সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা জেমা ম্যাক। তিনি বুকের দুধ দানকারী মায়েদের উদ্দেশ্যে অনলাইনে এসওএস (সেইভ আওয়ার সৌল) ফোন দেন।
এক ঘণ্টার মধ্যে অনেক মা বুকের দুধ দান করতে আগ্রহ প্রকাশ করেন। পরে আগ্রহীদের বাড়ী বাড়ী গিয়ে একদিনের মধ্যে ১৫ লিটার বুকের দুধ সংগ্রহ করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত ও ফ্রোজেন করে দিয়ে আসেন চার মাস বয়সী শিশুকে। এই ১৫ লিটার দুধ দিয়ে অনায়াসে ১৪ দিন কেটে যাবে শিশুটির।
আনন্দে অশ্রুসিক্ত মা ক্যাথেরিন বলেন, ‘আমি আসলে কেঁদে ফেলেছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এতো এতো মায়েরা আমার সন্তানের জন্য বুকের দুধ দিয়েছেন।’

No comments:

Post a Comment

Post Top Ad