লকডাউন উঠতেই ফাস্টফুডের দোকানে উপচে পড়ছে ভিড় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

লকডাউন উঠতেই ফাস্টফুডের দোকানে উপচে পড়ছে ভিড়




করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান দেশ থেকে ১ মাসের দীর্ঘ লকডাউন তুলে নিয়েছেন। আর এই সুযোগে সে দেশের সাধারণ জনতা দীর্ঘদিন পর বার্গার, ফ্রাই ও কফির স্বাদ নিতে ফাস্টফুডের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে।
কয়েক সপ্তাহের কঠোর লকডাউন শিথিল করায় দেশটিতে প্রায় ৪ লাখ মানুষ কাজে যোগদান করেছে। অ্যাকল্যান্ড ও ওয়েলিংটনে ম্যাকডোনালের দোকানের সামনে মানুষের দীর্ঘলাইন দেখা যাচ্ছে। এর আগে গত ২৬ মার্চ থেকে দেশটির প্রায় ৫০ লাখ মানুষ বিশ্বের অন্যতম কঠোর লকডাউনের মধ্যে আটকা ছিল।
করোনা ভাইরাসে দেশটিতে মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে, যা বিশ্বের সর্বনিন্ম আক্রান্ত দেশের মধ্যে অন্যতম। কঠোর পদক্ষেপ নেওয়ায় দেশটিতে মাত্র ১ হাজার ১২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad