মহামারী শেষ হতে অনেক বাকি রয়েছে; হুঁশিয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

মহামারী শেষ হতে অনেক বাকি রয়েছে; হুঁশিয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার




সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী শেষ হতে অনেক বাকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, 'মহামারীর কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের সামনে দীর্ঘ রাস্তা,আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে'।
'করোনা মহামারী ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে। সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে। সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেওয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি'।
করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ পার হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৯৮ হাজার ৩১৩ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬০১ জনের। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯ লাখ ৩৮ হাজার ৭৭৯ জন।
করোনাভাইরাসের বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশে আরোপ করা হয় কঠোর লকডাউন। অর্থনৈতিক সংকটের আশঙ্কায় সম্প্রতি বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল শুরু করেছে। এমন পরিস্থিতিতে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

No comments:

Post a Comment

Post Top Ad