লকডাউনে স্থবির দেশ। করোনা ভাইরাসের কারণে তাই বের হতে পারছেনা মানুষ। ফলে দেশটির অভিবাসী শ্রমিক ও দিনমজুরদের না খেয়ে কোনভাবে বেঁচে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ১৭২টি জেলার ১০ লাখ মানুষের সহায়তায় এগিয়ে এলেন শাবানা আজমি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম জানালেন, শ্রমিক ও দিনমজুরদের জন্য রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সংগ্রহের ক্ষেত্রে ভূমিকা পালন করছেন শাবানা আজমি।
সম্প্রতি নিজের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান অভিনেত্রী নিজেই। ট্যুইটে শাবানা আজমি লিখেছেন-,‘অ্যাকশন এইড ইন্ডিয়ার সঙ্গী হয়ে দেশের ২১টি রাজ্যের ১৭২টি জেলার ১০ লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা ত্রাণ হিসেবে রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সরবরাহ করছি। আর এই অনুদানে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ।”
গতকাল সেলিব্রেটি শেফ বিকাশ খান্না তার ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করে জানান, শাবানা আজমি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমগুলোতে রেশন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় সাহায্য করেছেন।

No comments:
Post a Comment