অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সাহায্য করলেন বলিউড ভাইজান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সাহায্য করলেন বলিউড ভাইজান





করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক মানুষকে সাহায্য করছেন বলিউড ভাইজান।

খেটে খাওয়া শ্রমিক থেকে সহকারী পরিচালক প্রত্যেকর কাছে পৌঁছে যাচ্ছে সালমানের সাহায্য। সালমান খান কীভাবে সাহায্যে করছেন, সেই ছবি প্রকাশ করেছেন সহকারী পরিচালক মনোজ শর্মা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মনোজ শর্মা একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে সালমানের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বলে জানান তিনি। শুধু তাই নয়, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের জন্য সালমান যে কীভাবে এগিয়ে আসছেন, এবার তারই উদাহরণ তুলে ধরেন মনোজ।

পাশাপাশি তিনি আরও জানান, তিনি কখনও সালমানের সঙ্গে কাজ করেননি। তবে এবার বলিউড ভাইজানের সঙ্গে কাজ করতে চান বলেও জানান মনোজ।

লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়ীতে আটকা পড়েছেন সালমান খান। বাগান বাড়ীতে থাকাকালীন সেখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ভাইজান। শুধু তাই নয়, নিজে হাজির থেকে পানভেলের সাধারণ মানুষদের খাবারের ব্যবস্থাও করছেন সালমান খান।

No comments:

Post a Comment

Post Top Ad