করোনা ক্রান্তিকালে দুই বাংলার তারকাদের সম্মিলিত গান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

করোনা ক্রান্তিকালে দুই বাংলার তারকাদের সম্মিলিত গান





একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন ভারত-বাংলাদেশের অন্যতম চার জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন  কুমার শানু ও অভিজিৎ এবং অন্যদিকে বাংলাদেশের আসিফ ও ইমরান।

এই চার তারকার পাশাপাশি দুই বাংলার অভিনয়শিল্পীরাও গানটির ভিডিওতে অংশ নেন। চলমান করোনা ক্রান্তিকালে ভক্ত-শ্রোতাদের গানে গানে কিছু বার্তা দেওয়ার আশায় তাদের এই সম্মিলন। বিশেষ এই গানটির নাম ‘বাংলা হাসবে বিশ্ব হাসবে’। কলকাতার শ্রী প্রীতমের কথা-সুরে গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন ঢাকার এমএমপি রনি।


২৭ এপ্রিল সন্ধ্যায় কলকাতার গ্রিবস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। চার কণ্ঠশিল্পী সহ গানটির ভিডিওতে দেখা যাওয়া তারকারা হলেন বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, শ্রাবন্তী, শ্যাম বরণ ব্যানার্জি, সোহম, ওম, চঞ্চল চৌধুরী, বাপ্পি চৌধুরী, দেবাশীষ, লক্ষ্মীরতন শুক্লা, আনিসুর রহমান মিলন, ইমন, পার্থ সারথি, আবু হেনা রনি, জেমি ইয়াসমিন ও শাদাব হাশমি।

এই গান ও ভিডিওতে অংশ নেওয়া শিল্পীদের প্রত্যেকেই নিজ নিজ ঘরে থেকে কাজটি করেছেন। বাংলাদেশ থেকে গানটির মিউজিক সমন্বয় করেছেন কণ্ঠশিল্পী ইমরান আর কলকাতা থেকে শ্রী প্রীতম।

ইমরান বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা পৃথিবী এখন বিপদে আছে। প্রিয় দুই বাংলা কঠিন সময় পার করছে। এই সময়টায় মানুষকে উজ্জীবিত রাখতে এবং সচেতন করতে তৈরি বিশেষ এই গানটির অংশ হতে পেরে আমার ভালো লাগছে। দুই বাংলার অনেক তারকা শিল্পী এতে অংশ নিয়েছেন। আশাকরি ঘরবন্দি সময়টায় সবাই কাজটি পছন্দ করবেন।’

No comments:

Post a Comment

Post Top Ad