ইতালিতে ফিরেই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রোনালদো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

ইতালিতে ফিরেই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রোনালদো




মার্চের মাঝামাঝি ইতালিতে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর পরই পর্তুগালে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এতদিন সেখানেই ছিলেন। মৌসুমের বাকিটা শুরুর আশায় আবারও অনুশীলনে ফিরছে জুভেন্টাস। তাই ২৮ এপ্রিল, মঙ্গলবার রোনালদোও ফিরে আসছেন তুরিনে।
তবে তুরিনে এসেই অনুশীলনে যোগ দিতে পারছেন না ইতালিয়ান চ্যাম্পিয়নদের পর্তুগিজ তারকা। করোনার দাপট আগের চেয়ে একটু কমলেও সেটি এখনও প্রাণঘাতী। তাই করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে রোনালদোকে।
তার মানে, দলের সহখেলোয়াড়দের সঙ্গে আগামী মে মাসের মাঝামাঝি নাগাদ ছাড়া তিনি যোগ দিতে পারবেন না। এদিকে সিরি ‘আ’র এখনও ১২ রাউন্ড বাকি। ২৬ ম্যাচ শেষে রোনালদোর জুভেন্টাস লাৎসিওর চেয়ে এগিয়ে আছে মাত্র এক পয়েন্টে।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ইতালিয়ান সিরি শীর্ষ ফুটবল লিগ সিরি ‘আ’র খেলোয়াড়দের ৪ মে থেকে এককভাবে অনুশীলনের সবুজ সংকেত দিয়েছেন। তবে দলীয়ভাবে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে আরও দুই সপ্তাহ পরে অর্থাৎ ১৮ মে থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad