লকডাউন শেষ হলেই ভালোবাসার মানুষকে কাছে টেনে নেবেন রাধিকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

লকডাউন শেষ হলেই ভালোবাসার মানুষকে কাছে টেনে নেবেন রাধিকা






লন্ডনে রয়েছেন রাধিকা আপ্তে। লকডাউন তাঁকে দেশে ফিরতে দেয়নি। লকডাউন উঠে গেলে, সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা? এমনই এক প্রশ্নে চমৎকার উত্তর দিয়েছেন তিনি।
রাধিকা জানান, আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরব এবং ভালোবাসার মানুষকে কাছে টেনে নেব। কত দিন সবাইকে দেখি না। আই উইল রি-এস্ট্যাব্লিশ ফিজিকাল কনট্যাক্ট উইদ এভরিওয়ান।
এই যে দীর্ঘ দিনের লকডাউন মানসিক দিক দিয়েও পরিবর্তন এনেছে বহু মানুষের। কেউ হতাশায় ডুবেছেন আবার কেউ বা নতুন ভাবে খুঁজে পেয়েছেন নিজেকে। আর রাধিকা?
তিনি বললেন, লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাঁকে। কিন্তু ঠিক দু’সপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে। তবে নিজের জীবনের উপর যে কারও কোনও অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে।
এই কোয়ারেন্টাইন সময়ে আপাতত বাড়ীতেই বন্দি তিনি। নতুন ভাষা শিখে আর রান্না করে অপেক্ষার দিন গুনছেন রাধিকা আপ্তে।

No comments:

Post a Comment

Post Top Ad