স্বামীর সাথে তুমুল ঝগড়া শিল্পার! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

স্বামীর সাথে তুমুল ঝগড়া শিল্পার!






লকডাউনের জেরে শ্যুটিং বন্ধ, ফলে আপাতত বাড়ীতেই রয়েছেন শিল্পা শেঠি। স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান এবং সমীশার সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু লকডাউনের জেরে বাড়ীতে সময় কাটানোর মাঝে স্বামী রাজের সঙ্গে অশান্তি শুরু হয়েছে শিল্পার! সামাজিক মাধ্যমে এমনটাই আভাস দিয়েছেন শিল্পা।
সম্প্রতি ইনস্টাগ্রামে রাজ-শিল্পা মজা করে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, দুজনের বেশ কয়েকটি ঝগড়ার দৃশ্যকে দৃশ্যায়ন করা হয়। শুধু তাই নয়, বর্তমান যুগের মহাভারত যেকোনও সময় কারও বাড়ীতেই শুরু হতে পারে বলেও আভাস দেন শিল্পা। তবে এই মহাভারতের নারদ হিসেবে ভিয়ানকেই দেখানো হয়। যদিও পুরোটাই মজার ছলে শেয়ার করেন রাজ-শিল্পা।
ওই ভিডিওর পাশাপাশি শিল্পা জানান, যে কোনও বিষয় বিশ্বাসের আগে গোটা ঘটনা জেনে নেওয়া উচিৎ। না হলে স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও সময় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শিল্পা।

No comments:

Post a Comment

Post Top Ad