ইনস্টাপেজে সঞ্জয় কন্যাকে কুৎসিত আক্রমণ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

ইনস্টাপেজে সঞ্জয় কন্যাকে কুৎসিত আক্রমণ





ইনস্টাগ্রামে কুৎসিত আক্রমণ করা হল সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্তকে। বাবার নাম করে আক্রমণ করা হয়েছে তাকে। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন ত্রিশলা। ওই ছবি দেখে আক্রমণ করা হয় ত্রিশলাকে। গোটা মার্কিন মুলুক যখন করোনার মতো মারণ ব্যাধির সঙ্গে লড়াই করছে, সেই সময় ত্রিশলা কীভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন?
শুধু তাই নয়, ছোট্ট একটা পোশাক পরে মাস্ক না পরে কীভাবে আপনি রাস্তায় ঘুরছেন বলেও আক্রমণ করা হয় ত্রিশলাকে। পাশাপাশি ত্রিশলার ওই ছবিতে সঞ্জয় দত্তকে ট্যাগ করে ওই ব্যক্তি লেখেন, আপনি মেয়েকে এই শিক্ষা দিয়েছেন? আপনার মেয়ের মধ্যে সেন্সের এত অভাব কেন বলেও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। 
বাবাকে আক্রমণ করার পরই মুখ খোলেন ত্রিশলা। তিনি বলেন, এই ছবির নীচে যে ক্যাপশন রয়েছে, সেখানেই জানানো হয়েছে সবকিছু। অর্থাৎ এই ছবি পুরনো। পুরনো ছবিই তিনি শেয়ার করেছেন বলে জানান ত্রিশলা।
পাশাপাশি তাঁর এই ছবির জন্য বাবা সঞ্জয় দত্তকে আলাদা করে বলে কোনও লাভ হবে না বলেও ওই ব্যক্তিকে জবাব দেন ত্রিশলা।

No comments:

Post a Comment

Post Top Ad