বিশ্ব নৃত্যদিবস আজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

বিশ্ব নৃত্যদিবস আজ






নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। 

আধুনিক ব্যালের জনক জঁ-জর্জেস নোভেরের জন্মদিন স্মরণে ১৯৮২ সালে দিনটির সূচনা করে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। দিবসটি পালনের মূল উদ্যোক্তা নাচের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স ও আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের নৃত্যবিষয়ক কমিটি। তাদের এই উদ্যোগকে পরবর্তী সময়ে জাতিসংঘের শিক্ষা-সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো গ্রহণ করে। ফলে ইউনেসকোর পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে নৃত্য দিবসটি উদ্যাপনের জন্য আহ্বান জানানো হয় ইউনেসকোর সদস্যরাষ্ট্রগুলোকে। কোন দিনটিকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হবে, তা নিয়ে দ্বিধা থাকলেও পরবর্তী সময়ে ঠিক করা হয়, ফ্রান্সের প্রখ্যাত নৃত্যশিল্পী জঁ-জর্জেস নোভেরের জন্মদিনে পালন করা হবে আন্তর্জাতিক নৃত্য দিবস। বিশ্ব নৃত্যের দূত জঁ-জর্জেস নোভেরের জন্ম ১৭২৭ সালের ২৯ এপ্রিল প্যারিসে। তিনি ১৭৫৪ সালে ব্যালে নৃত্য আবিষ্কার করেন। নৃত্যসংস্কারক হিসেবেও ছিল তাঁর খ্যাতি।

এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।

No comments:

Post a Comment

Post Top Ad