করোনা মুক্ত হয়ে নিজের প্লাজমা দিয়ে অন্যান্য আক্রান্তদের সাহায্য করছেন অভিনেত্রী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

করোনা মুক্ত হয়ে নিজের প্লাজমা দিয়ে অন্যান্য আক্রান্তদের সাহায্য করছেন অভিনেত্রী



করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পাওয়ার পর এবার আক্রান্তদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী নাফিসা আলির ভাইজি দিয়া নাইডু। করোনা থেকে সুস্থ হওয়ার পর আপাতত নিজের প্লাজমা দিয়ে সাহায্য করেন করোনায় আক্রান্তদের। তাদের চিকিৎসার জন্যই নিজের প্লাজমা দিয়ে দিয়া সাহায্য করতে শুরু করেছেন।

সুইৎজারল্যান্ড থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন নাফিসা আলির ভাইজি দিয়া নাইডু। এরপর বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চলছিল তার চিকিৎসা। সুস্থ হওয়ার পর নিজের প্লাজমা দিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য়ের হাত বাড়িয়ে দেন বলিউডের এই অভিনেত্রীর ভাইজি।

এ বিষয়ে নাফিসা আলি জানান, করোনাকে জয় করে ফিরেছেন দিয়া। সুস্থ হওয়ার পর দিয়া যে প্লাজমা দিয়ে আক্রান্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, তার জন্য তিনি খুশি বলে জানান নাফিসা আলি।

সম্প্রতি লকডাউনের জেরে গোয়ায়া নিজের বাড়ীতে আটকে পড়েন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি। লকডাউন চলায় তিনি ওষুধ পাচ্ছেন না। এমনকী, স্থানীয় সব দোকান বন্ধ থাকায় সবজি বা রেশনও পাচ্ছেন না। ফলে প্রায় এক সপ্তাহ ধরে শুকনো খাবার খেয়ে বেঁচে রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় স্টেটাস শেয়ার করেন নাফিসা আলি। বলিউড অভিনত্রীর খবর পেয়েই এরপর গোয়ার প্রশাসন তাঁর কাছে পৌঁছে খাবার, ওষুধ-সহ সব প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad