বিতর্কে বাণে জর্জরিত কণিকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

বিতর্কে বাণে জর্জরিত কণিকা





দীর্ঘদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। সম্প্রতি সুস্থ হয়ে লখনউয়ের নিজ বাড়ীতে ফিরেছেন তিনি। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবুও যেন বিতর্ক পিছু ছাড়ছে না গায়িকার!

সোমবার (২৭ এপ্রিল) লখনউ পুলিশ তাঁর বাড়ীতে একটি নোটিশ পাঠিয়েছে। আর সেই নোটিশে ৩০ এপ্রিল তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। তিনি কোয়ারান্টিনে না থেকে একাধিক তারকার সঙ্গে পার্টিতে মেতেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন গায়িকা। রবিবার ইনস্টাগ্রামে কনিকা একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, 'আমার করোনাযুদ্ধ নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। তবে আমি সত্যিটা জানাতে চাই।'

'বেবি ডল' খ্যাত গায়িকে দাবি করেছেন, 'লন্ডন থেকে ফেরার পর তিনি অসুস্থ হননি। সুস্থ অবস্থাতেই লাঞ্চ ও ডিনারে গিয়েছিলেন। এমনকি কোনও পার্টিতে তিনি যাননি। আর যাঁদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁরা কেউই কোভিড-১৯ আক্রান্ত হননি।'

No comments:

Post a Comment

Post Top Ad