ঘরে বসে ঝটপট তৈরি করুন রসালো ও মচমচে জিলাপি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

ঘরে বসে ঝটপট তৈরি করুন রসালো ও মচমচে জিলাপি




মিষ্টি খেতে যারা ভালোবাসেন, তাদের তালিকায় জিলাপির নামটা নিশ্চয়ই থাকবে, আর মাঝে মাঝে খাওয়ার প্রবল ইচ্ছাটাও বেশ জাঁকিয়ে বসে।  এদিকে বাইরে থেকে এখন কেনাও সম্ভব নয়। তাই বলে কি জিলাপি না খেয়েই থাকবেন? রেসিপি জানা থাকলে ঘরে বসে খুব কম সময়েই তৈরি করতে পারেন রসালো ও মচমচে জিলাপি। চলুন জেনে নেওয়া যাক-

উপকরণ:---
ব্যাটারের জন্য:
ময়দা- ১ কাপ
চালের গুঁড়া- ১ কাপ
বেসন- ১/২ কাপ
বেকিং পাউডার- এক চা চামচ।

সিরার জন্য:
চিনি- দেড় কাপ
জল-১ কাপ
লেবুর রস- ১ চা চামচ।

ভাজার জন্য
তেল-পরিমাণমতো

প্রণালি

প্রথমে একটি পাত্রে চিনি ও জল  মিশিয়ে বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে আঙুলে নিয়ে দেখবেন, যদি চটচটে মনে হয় তবে আঁচ বন্ধ করে দিন। এরপর সিরার মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এটি সিরাটিকে জমাট বাঁধতে দেবে না।


এদিকে একটি মিক্সিং বোলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল মেশান। ব্যাটার যেন খুব বেশি ঘন কিংবা পাতলা না হয়। সাধারণত আমরা বেগুনি বা চপ তৈরির সময় যেমন ব্যাটার ব্যবহার করি, জিলাপির ব্যাটারের ঘনত্ব তেমনই হবে।

এবার আঁচে একটি ফ্রাইপ্যান বসান। এরপর এতে পরিমাণমতো তেল দিন। তেল একটু বেশি দেবেন যেন জিলাপি ডুবোতেলে ভাজা হয়। চেষ্টা করুন গোল কড়াই না নিয়ে ফ্রাইপ্যানে ভাজার। এর চওড়া আকৃতির কারণে জিলাপির আকার ঠিক থাকবে।

তেল গরম হয়ে গেলে একটি সসের বোতল বা জিপলক ব্যাগে ব্যাটার ভরে নিয়ে তেলের ভেতর জিলাপির আকৃতিতে ছাড়ুন। সাধারণ জলের বোতলের মুখ ফুটো করেও আপনি জিলাপি তৈরি কাজে ব্যবহার করতে পারেন। জিলাপিগুলো মচমচে না হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সিরায় সঙ্গে সঙ্গে মিনিট খানেকের জন্য চুবিয়ে এরপর তুলে ফেলুন। খেয়াল রাখবেন, সিরা যেন খুব বেশি গরম কিংবা ঠান্ডা না থাকে। তাহলে কিন্তু জিলাপি খুব একটা রসালো হবে না। আঙুল ডুবিয়ে রাখা যায় সিরা এমন গরম রাখবেন। একে একে সবগুলো জিলাপি এভাবে ভেজে নিয়ে সিরায় চুবিয়ে তুলে রাখুন। আর  পরিবেশন করুন ঘরে তৈরি রসালো ও মচমচে জিলাপি।

No comments:

Post a Comment

Post Top Ad