মুর্শিদাবাদের রাস্তায় ঘুরছে করোনারূপী যমরাজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

মুর্শিদাবাদের রাস্তায় ঘুরছে করোনারূপী যমরাজ






রাস্তায়  ঘুরে বেড়াচ্ছে করোনারূপী যমরাজ আর তাদের হাতে গলায় প্ল্যাকার্ড ঝোলানো। সেখানে বড় বড় করে লেখা বাইরে বেরোলেই ছাড়বো না। করোনা ভাইরাসের সংক্রমণ দূর করতে এমনই পথ অবলম্বন করেছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।





শহরের ভট্ট পাড়া থেকে শুরু করে নেতাজি মোড়, হাতিবাগান, ফুলতলা সহ শহরের একাধিক রাস্তায় ঘুরে সচেতনতামূলক প্রচার চালাতে জনা কয়েক বহুরূপী যমরাজ, করোনাসুর, কঙ্কাল,অসুর সাজিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়।




জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার উদ্যোগে ও  বহুরূপীদের সংগঠন অভিনব মানব প্রদর্শনী সংস্থার সহযোগিতায়  দিনভর এই প্রচার চলে। যমরাজ, করোনাসুর, কঙ্কালের জীবন্ত মডেলরা শহরের বাজার এবং বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায়। 

No comments:

Post a Comment

Post Top Ad