শুধু করোনা নিয়ে থাকলে তো চলবে না, শিশুদের টিকাকরণ ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও দেখতে হবে। বেসরকারি হাসপাতালগুলোকে বলছি, আপনারা অন্য কোনও রোগীকে দয়া করে ফিরিয়ে দেবেন না।"
এদিন নবান্নে বৈঠক থেকে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা আতঙ্কে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এদিন খানিকটা রুষ্ট হন মুখ্যমন্ত্রী।
বলেন, "করোনার চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি, শিশু ও প্রসূতিদের চিকিৎসার দিকেও নজর দিতে হবে।" একইসঙ্গে আরও বলেন, "সরকার থেকে ৫১টা বেসরকারি হাসপাতাল আমরা নিয়েছি কোভিড চিকিৎসার জন্য।
সেইসব হাসপাতালে চিকিৎসার জন্য সব খরচ সরকার দিচ্ছে। বাকি যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, তারা কেন অন্যান্য চিকিৎসা শুরু করছেন না? তারা তো সেটা করতেই পারেন।"

No comments:
Post a Comment