১ লাখ টাকা দিয়ে ফারাহ খানের মেয়ের আঁকা স্কেচ কিনলেন অভিষেক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

১ লাখ টাকা দিয়ে ফারাহ খানের মেয়ের আঁকা স্কেচ কিনলেন অভিষেক





করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত অবরোধের (লকডাউন) কারণে মৌলিক সুযোগ-সুবিধার অভাবে ভারতের অনেক বস্তিবাসী ও ছিন্নমূল প্রাণী অনাহারে ভুগছে। তাদের সাহায্যার্থে অনেকে তহবিল সংগ্রহ করছে।

বলিউডের নৃত্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের মেয়ে আনিয়া পোষা প্রাণীর দারুণ কিছু স্কেচ এঁকে বিক্রি করে মানবসেবার জন্য টাকা তুলছে। লকডাউন শুরুর পর এই উদ্যোগ নিয়েছে সে। কয়েকদিন আগে তার মা ইনস্টাগ্রামে জানান, ইতোমধ্যে ১ লাখ টাকা সংগ্রহ করা গেছে।
প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ও ফেরার পর এবং সাপ্তাহিক ছুটির দিন মন দিয়ে স্কেচ করে আনিয়া। এগুলো বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ছিন্নমূল প্রাণীদের খাওয়ানো এবং বস্তিতে খাবারের প্যাকেট পাঠানো হবে।

আনিয়ার উদ্যোগের প্রশংসা করেছেন অভিনেতা হৃত্বিক রোশন, অভিনেত্রী টাবু, প্রীতি জিনতা, সোনালি বেন্দ্রে, পত্রলেখা ও পরিচালক জোয়া আখতার।
এবার ফারাহ খান ইনস্টাগ্রামে জানালেন, আনিয়ার আঁকা একটি স্কেচ ১ লাখ টাকায় কিনেছেন অভিনেতা অভিষেক বচ্চন। স্কেচে দেখা যাচ্ছে, বচ্চনদের মৃত পোষা কুকুর শানাকের ছবি। ২০১৩ সালে সে মারা যায়।

ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে ৫৫ বছর বয়সী ফারাহ খান ক্যাপশনে লিখেছেন, ‘একটি স্কেচের জন্য কে ১ লাখ টাকা দেয়? একমাত্র অভিষেক। সে এগিয়ে আসায় আনিয়ার চ্যারিটি দ্বিগুণ হয়ে গেল! ধন্যবাদ বড় মনের পাগল ছেলে! তোমাকে এমন শক্ত করে জাপটে ধরবো যে বিরক্ত হবে, আমি জানি!’

শুধু স্কেচ আঁকাই নয়, ভিডিও সম্পাদনায় কম যায় না আনিয়া। করোনাভাইরাস মহামারী নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র‌্যাপ গান গেয়েছে তার ভাই জার। মিউজিক ভিডিওটি সম্পাদনা করেছে অন্য। এর শিরোনাম ‘নিড টু সারভাইভ’। এটি লিখেছে জার। ভিডিওটি নির্মাণ করেছে তার আরেক বোন ডিবা। অভিষেক বচ্চন সহ অনেক তারকা গানটির প্রশংসা করেছেন। অন্য, জার ও ডিভা, তিনজনের জন্ম হয়েছে একসঙ্গে। তাদের বয়স ১২ বছর।

No comments:

Post a Comment

Post Top Ad