বাঁকুড়ার দুটি পৃথক জায়গায় লোকালয়ে দেখা মিলল হরিন ও বুনো হাতির। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার পাত্রসায়ের রেঞ্জের ময়রাপুকুর গ্রামের পাশে একটি হরিন লোকালয়ে চলে আসে।
একদল কুকুর হরিনটিকে তাড়া করলে হরিনটি কোনোক্রমে একটি পুকুরে জলে ঝাঁপ দিয়ে প্রান বাঁচায়। পরে স্থানীয়রা হরিনটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়।
অন্যদিকে বুধবার সাত সকালে বাঁকুড়ার সারেঙ্গা থেকে পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনা যাওয়ার রাস্তায় কাড়ভাঙ্গার জঙ্গলের উপর চলে আসে একটি বুনো হাতি।
রাস্তার উপর হাতি দেখে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে একটি ধান বোঝাই লরি। হাতিটি লরি থেকে ধান নামিয়ে খেতে শুরু করে।

No comments:
Post a Comment