১০০ জন দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষদের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হলো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

১০০ জন দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষদের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হলো





করোনা মোকাবিলায় গৃহবন্দি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল সেন্ট্রাল ব্যঙ্কের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অফিসার ইউনিয়ন। প্রায় ১০০ জন  দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।






জানা গিয়েছে বুধবার শহরের ব্যাঙচাত্রা রোডে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিসের সামনের প্রায় ১০০ জন  দুঃস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।





এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংঙ্কের কোচবিহার রিজিওনের রিজিওনাল ম্যানেজার সুকুমার বহেড়া এবং নৃপেন্দ্র নাথ মন্ডল সেন্ট্রাল ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের কোচবিহার রিজিওনের রিজনাল সেক্রেটারি সহ সেন্ট্রাল ব্যাঙ্কের অনান্য কর্মীরা।





 এদিন সেন্ট্রাল ব্যঙ্কের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অফিসার ইউনিয়নের সদস্যদের দ্বারা সংগ্রহিত অর্থ দিয়ে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান সংগ্রহ করে তা দু:স্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনের অনুমতি নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করেন তারা। খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি দুস্থ মানুষরা।

No comments:

Post a Comment

Post Top Ad