মা হওয়ার এই মুহূর্তে গৃহবন্দি থেকে কী ভাবছেন কোয়েল! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

মা হওয়ার এই মুহূর্তে গৃহবন্দি থেকে কী ভাবছেন কোয়েল!




করোনা বিস্তার রোধে লকডাউন রয়েছে দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে সুপার স্টাররাও রয়েছেন গৃহবন্দি। আর এই সময়টাতে খুব শীঘ্রই মা হতে চলেছেন সকলের হার্টথ্রব অভিনেত্রী কোয়েল মল্লিক। ঘরে বসে সময় গুণছেন অন্তিম সেই সময়টি এবং ছোটবেলার পুরনো স্মৃতিতে পাড়ি দিচ্ছেন বার বার। এমনটাই তার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন তিনি।
কোয়েল জানান, কোয়েল তখন পঞ্চম শ্রেণিতে পড়েন। সেবছর সরস্বতী পুজোর দিনে ভবানীপুরের বাড়ীতে সাজুগুজু করে ছবি তুলেছিলেন তিনি। এত বছর পর সেই ছবিই হঠাৎ খুঁজে পেয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে ওই কিশোরীর নাম সুকন্যা পাল। তবে সম্পর্কে তিনি কোয়েলের কে হন, তা অবশ্য ছবিতে উল্লেখ নেই। তবে কোয়েল মল্লিকের পুরনো আরও একটি ইনস্টা পোস্ট আর ট্যাগিং দেখে মনে হচ্ছে সুকন্যা পালই হলেন কোয়েলের সঙ্গে থাকা ছোটবেলার ওই কিশোরী।
এই ছবি দেখলে হয়ত আপনিও হয়ত লকডাউনের এই সময় মনে মনে নিজের ছোটবেলায় ফিরে যাবেন। কোয়েলের এই ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই। লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে কোয়েল মল্লিকের ছবি ‘রক্তরহস্য’।

No comments:

Post a Comment

Post Top Ad