রায়গঞ্জ পুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

রায়গঞ্জ পুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ





করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে। মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে।আর কতদিন লকডাউন চলবে বলা যাচ্ছে না।সমস্যায় পড়েছে বহু দুঃস্থ শ্রমজীবী মানুষেরা। তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা গুলি।যাতে কেউ ক্ষুধার্থ  না থাকে এই মহামারির সময়ে।




এবার সেই সব দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এগিয়ে এসেছে। ইতিমধ্যে তার বিধানসভার অন্তর্গত গ্রাম গুলিতে দুঃস্থ মানুষদের সমস্যা না হয় সেই কারনে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।





এবারে রায়গঞ্জ পুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কয়েকশো মানুষদের মধ্যে চাল,ডাল,আলু,তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রী পেয়ে খুশি দুঃস্থ পরিবারের লোকেরা।

No comments:

Post a Comment

Post Top Ad