হাসপাতাল থেকে ছাড়া পেলেন পূর্বমেদিনীপুরের পাঁচ করোনা আক্রান্ত রোগী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পূর্বমেদিনীপুরের পাঁচ করোনা আক্রান্ত রোগী






করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন জেলার পাঁচ করোনা আক্রান্ত রোগী। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত পূর্ব মেদিনীপুর জেলা। যদিও রেড জোন থেকে অরেঞ্জ জোনে গেলেও গত দু’সপ্তাহে জেলায় করোনা রুগির সংখ্যা লাফিয়ে বাড়ছিলো।




 ফলে আবার রেড জোনে চলে আসে পূর্ব মেদিনীপুর। বুধবার আপাতত করোনা ভাইরাস থেকে স্বস্তি পেল পূর্ব মেদিনীপুর জেলা।




কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচজন করোনা আক্রান্ত হয়ে পাঁশকুড়া বড়মা হাসপাতালের ভর্তি হয়েছিলেন। এদিন দুপুর ১২ টা নাগাদ ওই পাঁচজনকেই হাসপাতালের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।




স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, হলদিয়া মহাকুমার চারজন যুবক করোনা উপসর্গ নিয়ে হলদিয়া মহাকুমা হাসপাতালের ভর্তি হন৷ এরপর তাদের লালারস সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়। সেই রিপোর্টে চারজনেরই করোনা পজেটিভ আসে।



 অপর দিকে মেচেদায় এক আর পি এফ জওয়ান আক্রান্ত হন করোনায়। এরপর ওই পাঁচজনকে চিকিৎসা জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালের ভর্তি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন আক্রান্তেরা।

No comments:

Post a Comment

Post Top Ad