ইরফান খানের মৃত্যু সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি; শোকবার্তা মোদির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

ইরফান খানের মৃত্যু সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি; শোকবার্তা মোদির




প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকে মুহ্যমান আমরা। তার মতো জাদরেল এই অভিনেতার চলে যাওয়ায় গোটা বিশ্বের সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতিই হয়ে গেল, যা আর পুষিয়ে ওঠার মতো নয়-  ইরফান খানের মৃত্যুর খবরে শোকবার্তায় এমনটাই লিখলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ''ইরফান খানের চলে যাওয়াটা গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের একটা বড় ক্ষতি। তিনি তার বহুমুখী অভিনয় প্রতিভার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবার, বন্ধু, ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।''

বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।

করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। এই সময়ে গত মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই ছড়িয়ে পড়ে 'পিকু' অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাৎ করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র। পরে ফের মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।

২০১৮ সালে প্রথমবার ধরা পড়ে তার নিউরোঅন্ডোক্রাইন টিউমার। অসুস্থতা ধরা পড়ার পরই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা। ২০১৯ সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান। এরপরই মুক্তি পায় তার ছবি আংরেজি মিডিয়াম। তবে আংরেজি মিডিয়াম মুক্তির পর আর স্থায়ী হল না তার বলিউডের দৌড়। চির বিদায় নিতে হল তাকে।

No comments:

Post a Comment

Post Top Ad