এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2020

এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার





এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কালচিনি থানার পুলিশ। বৃহষ্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নীমতি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর দিল বাহাদুর মুণ্ডা (২২)। 





ঝুলন্ত মৃতদেহ তার বাড়ির সামনে গাছে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা কালচিনি থানায় খবর  দেয়।  ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে।






মৃত দিল বাহাদুর মুণ্ডার পরিবারের সদস্যরা জানান যে দিল বাহাদুর দিনমজুর ছিল এবং লকডাউনের ফলে কাজ বন্ধ ছিল প্রায় এক মাসের থেকে সে বেকার হয়ে ঘরে বসে আছে। 






ঘরে অভাব এই নিয়ে দিল বাহাদুর মানসিক অশান্তিতে ভুগছিল। কালচিনি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad