করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন।মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে।আর কতদিন লকডাউন চলবে বলা যাচ্ছে না।সমস্যায় পড়েছে বহু দুঃস্থ শ্রমজীবী মানুষেরা। তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি ও স্বচ্ছাসেবী সংস্থা গুলি।
যাতে কেউ ক্ষুধার্থ না থাকে এই মহামারির সময়ে। লকডাউন চলাকালীন কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ১৭ টি ওয়ার্ডের দুঃস্থ পরিবারের হাতে দুই বার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।আবারও সেই সব দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে কালিয়াগঞ্জ পৌরসভা।
১৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত কালিয়াগঞ্জ পৌরসভা। প্রত্যেকটি ওয়ার্ড এর দুঃস্থ মানুষদের সমস্যা না হয় সেই কারনে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে এবারে খাদ্য সামগ্রী একটু অন্যতম সাদের কারন প্রত্যেকটি খাদ্যসামগ্রীর ব্যাগে রয়েছে ১৫ টি করে ডিম সাথে চাল,ডাল, আলু,তেল,লবন, হলুদ, জিরা, সোয়াবিন, পিয়াজ,সহ অন্যান্য খাদ্য সামগ্রী দুঃস্থ পরিবারের হাতে তুলে দেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। এই ভিন্নতম খাদ্য সামগ্রী পেয়ে খুশি দুঃস্থ পরিবারের লোকেরা।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল জানান এই করোনাভাইরাস এর জেরে দেশজুড়ে চলছে লকডাউন তাই এই লকডাউন এ কোন গরীব দুঃস্থ মানুষদের যেন সমস্যায় পড়তে না হয় এই চিন্তাভাবনা মাথায় রেখে কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ১৭ টি ওয়ার্ডের দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে আজ ১৬,১,২,৩, এই চার টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বাকি ওয়ার্ড গুলি দু-তিন দিনের মধ্যে দেওয়া শেষ হবে। তিনি আরো বলেন সরকারের যে বিধি নির্দেশ রয়েছে সেই নির্দেশ কে মানতা দিয়েই আমরা এ খাদ্য সামগ্রী দুঃস্থদের মধ্যে তুলে দিচ্ছি তাই পৌরসভার পক্ষ থেকে সাইকেলের টায়ার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য।

No comments:
Post a Comment