পরিযায়ী শ্রমিকদের শর্তসাপেক্ষে নিজ রাজ্যে ফেরার অনুমতি দিল কেন্দ্র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2020

পরিযায়ী শ্রমিকদের শর্তসাপেক্ষে নিজ রাজ্যে ফেরার অনুমতি দিল কেন্দ্র





দ্বিতীয় দফার লকডাউন শেষ হতে আর কিছুদিন বাকি। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়া  পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।বাড়ি ফিরতে গেলে তাদের মানতে হবে কিছু শর্ত।তাহলেই তারা বাড়ি ফিরতে পারবে।কেন্দ্রের তরফে একটি নির্দেশিকায় জানান হয়েছে এই কথা।।কিন্তু কী এই শর্ত?





স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা যাদের শরীরে  সংক্রমণের কোনও উপসর্গ নেই একমাত্র তারাই ফিরতে পারবেন। এক্ষেত্রে  বাসে করে তাঁদের নিজেদের রাজ্যে নিয়ে যাওয়া হবে।




এক্ষেত্রে কিছু রাজ্য ট্রেন চলাচলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু কেন্দ্র তা খারিজ করে দেয়। নির্দেশিকা অনুযায়ী, বাড়ি ফিরে তাঁদের সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে।





প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যে শ্রমিকদের ঢোকা এবং বেরনোর সময় তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখতে হবে। প্রতিটি রাজ্যকে একটি করে নোভাল অথরিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।




 এই অথরিটির কাজ হবে নিজেদের রাজ্যের কতজন শ্রমিক কোন কোন রাজ্যে আটকে রয়েছেন, তার তালিকা প্রস্তুত করা। এছাড়াও রাজ্যে আটকে পড়া ব্যাক্তিদের জন্য কিছু নিয়মাবলী বানানোর দায়িত্ব দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad