বোমার আঘাতে মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

বোমার আঘাতে মৃত্যু





বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে  সোমবার সন্ধ্যায় নদীয়ার চাপড়া থানার অন্তর্গত ব্রহ্মনগর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম তাহাজ শেখ। বয়স ৪৫ বছর।




জানা গিয়েছে,  সোমবার সন্ধ্যায় তাহাজ এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সাথে দেখা করতে এসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী দূর থেকে তাকে লক্ষ্য করে বোমা ছুড়লে ঘটনাস্থলে গুরুতর আহত হন তাহাজ।




স্থানীয় সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তাহার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। 

No comments:

Post a Comment

Post Top Ad