করোনা পরীক্ষা হওয়ার সম্ভাবনা এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে পরিকাঠামোগত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জেলাশাসক জানান, “বর্ধমানে করোনা পরীক্ষার জন্য অনেক আগেই আবেদন করা হয়েছিল। সেই অনুমোদন এসেছে।
কিন্তু করোনা পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যালকে চূড়ান্ত ছাড়পত্র দেবে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। সংস্থার প্রতিনিধি দল এসে পরিকাঠামো খতিয়ে দেখে চড়ান্ত অনুমোদন দেবে।
জানা যায়, করোনা ভাইরাস পরীক্ষার জন্য যে বিশেষ যন্ত্রের প্রয়োজন হয় তা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে না থাকায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment