মুর্শিদাবাদ শহরে বৈদ্যুতিক চুল্লি চালু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

মুর্শিদাবাদ শহরে বৈদ্যুতিক চুল্লি চালু






করোনা মোকাবিলায় লকডাউন চলাকালীন মৃতদেহ সৎকার নিয়ে দুর্দশা গ্রস্থ মনুষদের সংকট মেটাতে খোদ তৃণমূলের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান এগিয়ে এসে  মুর্শিদাবাদ শহরে লালবাগ শ্মশানে ইলেক্ট্রিক চুল্লির উদ্বোধন করায় এলাকায় সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।





এই  ব্যাপারে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন," মানুষের প্রয়োজনেই এই চুল্লি চালু করা হয়েছে।লকডাউন এরমধ্যে মানুষ এমনিতেই নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে দিনযাপন করছেন, তার মধ্যে বাড়তি হিসেবে মৃতদেহ সৎকার করতে না পারায় আরোও সমস্যা কয়েকগুণ  বেড়ে গিয়েছিল।





এমতাবস্থায় আমরা উদ্যোগ নিয়ে মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে একটি বৈদ্যুতিক চুল্লি চালুর ব্যবস্থা করলাম।প্রসঙ্গত, দীর্ঘ বছর ধরে লালবাগ শহরে ইলেকট্রিক চুল্লি এর দাবি জানিয়ে আসছিল সাধারণ মানুষ।




মৃতদেহ সৎকারে উপযুক্ত ব্যবস্থা না থাকায় একটি মাত্র শ্মশানের ওপরই তাদের নির্ভর করে থাকতে হতো। তাই অবশেষে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের আদলে ইলেক্ট্রিক চুল্লির ভবনটি নির্মাণ করে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে  দু’টি ইলেক্ট্রিক চুল্লি বসানো হল।

No comments:

Post a Comment

Post Top Ad