রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজ্যে করোনা সংক্রমণের হার কমল মঙ্গলবার। এদিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা হল ২৮। মৃতের সংখ্যা বাড়েনি বাংলায়। মোট ১০ জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা করোনা ভাইরাস সংক্রমণ পরিসংখ্যানে জানান মঙ্গলবার।
মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫২২। মৃতের সংখ্যা বাড়েনি, ২০-তেই সীমাবদ্ধ আছে মৃতের সংখ্যা। সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৯ জন।
করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা এবং সুস্থ রোগীর সংখ্যা নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬১। মুখ্যসচিব জানিয়েছেন, বাংলায় করোনা সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। রাজ্যে সংক্রমণ মুক্ত হওয়ার হারও বাড়ছে। এখন ১৮ শতাংশ রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন।

No comments:
Post a Comment