বিগ ব্রেকিং ; দেশে করোনায় আক্রান্ত ২৯,৯৭৪ জন, মৃত ৯৩৭ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

বিগ ব্রেকিং ; দেশে করোনায় আক্রান্ত ২৯,৯৭৪ জন, মৃত ৯৩৭






গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯,৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১ জন। নতুন করে সংক্রামিত হয়েছেন ১৫৯৪ জন।



কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। করোনা সংক্রমণ বাড়ছে দেশে করোনা ভাইরাসে দ্বিগুণ হারে সংক্রমণের সময় দীর্ঘায়িত হলেও সংক্রমণ বেড়েই চলেছে।





করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯,৯৭৪ জন। আগামিকালের মধ্যে ৩০,০০০ অতিক্রম করে যাবে। মৃত্যুর সংখ্যাও প্রায় ১০০০ ছুঁই ছুঁই। করোনা ভাইরাসে মারা গিয়েছে ৯৩৭ জন।




 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা সেখানে ৮৫৯০ জন। মারা গিয়েছে ৩৬৯ জন। তারপরেই রয়েছে গুজরাট। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫৪৮ জন।



 গুজরাটের মধ্যে আবার আহমেদাবাদে সংক্রমণের হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে দিল্লি, মধ্য প্রদেশ, রাজস্থান এবং উত্তর প্রদেশ।

No comments:

Post a Comment

Post Top Ad