রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে। এর জন্য দায়ী রাজ্য সরকারই। ফের রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ফুঁসে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। মঙ্গলবার সল্টলেেক নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রথমে কেবল রাজনীতি করে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জন্য রাজ্যের করোনা সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে।
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে আর এখন তার দায় এড়িেয় যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। এমনই অভিযোগ করেছেন দিলীপ।

No comments:
Post a Comment