ফালাকাটায় দুশোরও বেশি দোকান কর্মচারীদের মধ্যে চাল, ডাল বিতরণ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

ফালাকাটায় দুশোরও বেশি দোকান কর্মচারীদের মধ্যে চাল, ডাল বিতরণ





করোনা মোকাবিলায় দিনের পর দিন বেড়েই চলেছে লকডাউন। বন্ধ দোকানপাট, বন্ধ ব্যবসা।ওই পরিস্থিতিতে বেজায় বিপাকে পড়েছেন বিভিন্ন দোকানের কর্মচারীরা।মিলছে না মাস মাইনে, দিনে দিনে অচল হচ্ছে সংসার।






ওই অভাবী কর্মচারীদের কথা মাথায় রেখেই এগিয়ে এসেছেন আলিপুরদুয়ারের ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।বুধবার স্থানীয় কমিউনিটি হল চত্ত্বরে শহরের দুশোরও বেশি দোকান কর্মচারীদের মধ্যে চাল, ডাল, সয়াবিন,সাবান বিতরণ করা হয়।





চরম অনটনের সময় স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে ওই সামগ্রী হাতে পেয়ে খানিকটা স্বস্তি পেয়েছেন দোকান কর্মচারীরা। 

No comments:

Post a Comment

Post Top Ad