দীর্ঘ একমাস লকডাউন চলাকালীন গ্রামের দিনমজুরেরা চরম আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। ১০০ দিনের কাজের ছাড় দেওয়ায় খুশি গ্রামের দিন মজুর জব কার্ড হোল্ডাররা।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের টুনগুইল বিল পাড়ায় ১০০ দিনের কাজ শুরু হওয়ায় ওই এলাকার দিন মজুরেরা ১০০ দিনের কাজের মাধ্যমে এজটি পুকুর খোঁড়ার কাজ শুরু করে দেয় বলে জানা যায়।
পুকুর কাটার সময় মুখে মাক্স এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কাজ করছিল দেখা যায়।আবার বার বার করে তারা নিজেদের হাত ধুয়ে নেয় সরকারি নিয়ম অনুযায়ী।
১০০ দিনের কাজের ছাড়পত্র মিলতেই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ। দীর্ঘ একমাস কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছিল শ্রমজীবি মানুষ। ১০০ দিনের কাজ শুরু হতেই কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।

No comments:
Post a Comment