লরির ভেতরে ঘাপটি মেরে থাকা ১৩ জন পরিযায়ী শ্রমিক উদ্ধার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

লরির ভেতরে ঘাপটি মেরে থাকা ১৩ জন পরিযায়ী শ্রমিক উদ্ধার





পুলিশের চোখে ধুলো দিয়ে অসম থেকে আসা একটি কন্টেনার লরির ভেতরে ঘাপটি মেরে থাকা ১৩ জন পরিযায়ী শ্রমিক অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি চেকপোস্ট পার করে এসেছিল।কিন্তু শেষ রক্ষা হয়নি।





পাকড়িগুড়ি থেকে মাত্র এক কিলোমিটার যাওয়ার পরেই কোচবিহার জেলার জোড়াই নাকা পয়েন্টে ওই লরি পৌঁছোনোর পরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল।





লরিটি দেখেই সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের।তল্লাশি চালানোর সময় লরির কেবিনের ভেতরে উঠতেই চোখ কপালে ওঠে পুলিশকর্তাদের।দেখা যায়, বাইরে থেকে তালা বন্ধ করা থাকলেও, ওই কেবিন কেটে তৈরি করা হয়েছে একটি গোপন দরজা।






সেখান দিয়ে পুলিশ লরির কন্টেনারে ঢুকতেই মালপত্রের সাথে গা ঢাকা দেওয়া ১৩ জন পরিযায়ী  শ্রমিকের হদিশ  মেলে।




সাথে সাথেই তাদের উদ্ধার করে বারোবিশা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় কোচবিহার পুলিশ।তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয়েছে বারোবিশা  নবোদয় বিদ্যালয়ের কোয়ারেন্টিন সেন্টারে।

No comments:

Post a Comment

Post Top Ad