জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের ভাটিবাড়িতে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের ভাটিবাড়িতে




নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার : জোড়া মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের  দুই নম্বর ব্লকের  ভাটিবাড়িতে। শুক্রবার সকালে ভাটিবাড়ির সিঙ্গিমারী গ্রামের গদাধর  নদীর  তীরে   একটি গাছে একজোড়া মৃত দেহ ফাঁস  লাগানো অবস্থায় দেখতে  পায় গ্রামবাসীরা। সাত সকালে একজন যুবক ও একজন যুবতীর ফাঁস লাগানো মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে সারা গ্রামে। একই  দড়ির দুই প্রান্তে ঝুলছিল দুটি মৃত দেহ। তারপর খবর যায় ভাটিবাড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠায়।

মৃত যুবকের নাম শিবু টুডু (২০)  ওই এলাকারই  বাসিন্দা সে। অপরদিকে মৃত যুবতী জিয়াটি সাঁতাল (১৯)- এর  বাড়ী কালচিনি ব্লকের  রাজাভাত খাওয়াতে।  কিন্তু বিস্ময়কর ব্যাপার হল এই যে,  এই  মৃত্যুর কারণ নিয়ে দুই পরিবারের কেউই কিছু বুঝে উঠতে পারছে না । কারণ যুবক ও যুবতীর বাড়ীর  মধ্যে কোনও রকম পরিচয় বা যোগাযোগ নেই বলে উভয় পরিবার জানিয়েছেন। এই দুজনের মধ্যে কোন প্রণয়ের সম্পর্কের কথা তাদের অজানা।

গত বৃহস্পতিবার দুপুরে যুবতী হাসপাতাল যাওয়ার নাম করে বাড়ী থেকে বেরিয়ে কি ভাবে ভাটিবাড়ি পৌঁছালো তা জানে না তার পরিবার। অপরদিকে নির্মাণ কর্মী  যুবকটি প্রতিদিনের মতো কাজে বেরিয়ে আর বাড়ীতে ফেরেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র সাতদিন আগেই যুবকটির বিয়ে হয়েছে। রাতে যুবতী বাড়ী না ফেরায় পরিবারের তরফ থেকে কালচিনি থানায় মৌখিক ভাবে নিখোঁজ এর অভিযোগ জানানো হয়েছিল। সকালে থানার থেকে খবর পেয়ে তারা ভাটিবাড়ি আসেন এবং যুবতীকে সনাক্ত করে। তবে এলাকাবাসীর ধারণা, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে তদন্ত করে সঠিক কারণ খুঁজে বের করা হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad