সুস্বাস্থ্য বজায় রাখতে খেতে পারেন ভেজিটেবল চিকেন সালাদ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

সুস্বাস্থ্য বজায় রাখতে খেতে পারেন ভেজিটেবল চিকেন সালাদ







ওজন নিয়ন্ত্রণে রাখতে ও সুস্থ থাকতে সালাদ খাওয়ার বিকল্প নেই। সালাদ তৈরি যেমন সহজ, তেমনি পুষ্টিকরও। খুব সহজে তৈরি করতে পারেন চিকেন ভেজিটেবল সালাদ।

উপকরণ
পেঁপে আধা কাপ, বরবটি আধা কাপ, টমেটো আধা কাপ, মুরগির কিমা আধা কাপ, গোল মরিচের গুঁড়া পরিমাণমতো, লেবুর রস ১ চা চামচ, বাদাম ২টেবিল চামচ, কাঁচা লঙ্কা, লবণ পরিমাণমতো, লেটুস পাতা কয়েকটি ও অলিভ অয়েল সামান্য।

প্রস্তুত প্রণালী
প্রথমে মুরগির কিমা লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন।
একে একে পেঁপে, বরবটি, কাঁচা লঙ্কা ও টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন। এরপর এর সঙ্গে মুরগির সেদ্ধ কিমা, গোল মরিচের গুঁড়া, লেবুর রস, লবণ ও অলিভ ওয়েল মিশিয়ে দিন।

প্লেটে লেটুস পাতার ওপরে সালাদ রেখে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন মজাদার-স্বাস্থ্যকর সালাদ। 

No comments:

Post a Comment

Post Top Ad