নিরুপমার মত অভাগীরা পণ প্রথার বলি তো সেই পুরোনো আমল থেকে হয়ে আসছে। তবে আজ তো আমরা আধুনিক, ইন্টারনেটের যুগে বাসিন্দা। না না তাই বলে পণ প্রথার নৃশংসতা এতটুকু কম হয়নি বরং সেও আজ রূপ পালটে আধুনিক পোশাক পরিধান করেছে, যার জলজ্যান্ত প্রমাণ দিলেন এই স্বামী।
পাঁচ কোটি টাকা দিয়ে বিয়ে দিয়েছিলেন বাবা৷ মেয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিল৷ সবাই ভাবছিলেন, শান্তিতেই চলছিল সংসার৷ কিন্তু আসল খবর পাওয়া যায় কিছুদিন পরে ওই মহিলা যখন বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন৷ বিয়ের পর নাকি নানারকম ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকেরা৷
তাঁদের অত্যাচারের কারণ ছিল একটাই৷ বিয়েতে বাড়ী, গাড়ি দেওয়ার পরেও জামাইয়ের চাই আরও দু’কোটি টাকা৷ কারণ সে এখন নতুন ব্যবসা করতে চায়৷ ছেলের অন্যায় আবদারে সঙ্গ দিতে শুরু করে বাবাও৷ দু’জনে একসঙ্গে দু’কোটি টাকার দাবিতে ক্রমাগত চাপ তৈরি করতে থাকে মহিলার ওপর৷ এই অন্যায় দাবি শেষ পর্যন্ত পূরণ না হওয়ায় নিজের স্ত্রীয়ের লজ্জাই হরণ করেন তিনি৷ বাথরুমে স্নান করছিলেন স্ত্রী, আর সেই স্নানের ভিডিও করল সে৷ সেই ভিডিও ক্রমাগত ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকল৷ দু’কোটি টাকা না দিলে নিজের বন্ধুদের সেই ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকিও দিতে থাকে ক্রমাগত৷
শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশে অভিযোগ জানালেন সেই মহিলা৷ জানালেন কীভাবে গুজরাটের তিলক নগরের সম্পারনগরে এই ১১ বছরের বিবাহিত জীবনে বারবার আক্রান্ত হয়েছেন তিনি৷ তাই বাধ্য হয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন।

No comments:
Post a Comment