নিজস্ব সংবাদদাতা: আবারও পথ দুর্ঘটনার শিকার যাত্রীরা। এই পথ দুর্ঘটনায় মৃত তিন জন, আহত কমপক্ষে সাত জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার হাসিমারা আউটপোষ্টের অন্তর্গত কোচবিহার গামী চিলাপাতা জঙ্গলে।
কোচবিহার গামী একটি বাসের সাথে হাসিমারা গামী একটি মিশনারি আ্যম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আ্যম্বুলেন্সের তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, তারা সবাই পুরুষ। কোচবিহার বাসিন্দা আর বাসের সাত জন যাত্রী আহত হয় । ঘটনাস্থলে হাসিমারা আউটপোষ্টের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

No comments:
Post a Comment