আজ আমরা শনি মহারাজ এর সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানাব। শনি দেব হলেন অত্যন্ত ভয়ঙ্কর একজন দেবতা। যাদের ওপর শনি মহারাজ এর কুদৃষ্টি পরে তাদের জীবন ছাড়খার হয়ে যায়। আবার এই দেবের কৃপা দৃষ্টি বশত মানুষের জীবন খুশিতে ভরে ওঠে। তবে তিনি যতই ভয়ঙ্কর হোন না কেন, তিনি সকলকে তাদের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন, তাই তাঁকে আমরা কর্মফল দাতাও বলে থাকি।
তাহলে চলুন এই দেবতাকে তুষ্ট করা এবং এর কু প্রভাব থেকে মুক্তির প্রসঙ্গে আলোচনা করা যাক।




শনিবার নিরামিষ খাবার খেলে বিশেষ উপকার মিলতে পারে ৷ নিরামিষ খাবারের সঙ্গে গোলমরিচ খেতে পারলে বিশেষ উপকৃত হবেন। আবার শ্রাবণ মাস প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি তাল নৈবেদ্য দিলে বিশেষ উপকার পাওয়া যায়। গ্রহরাজের পুজো দেওয়ার সময়ে কিছু করুন না করুন লাল বাতাসা সহযোগে পুজো দিলে ভাল হতে পারে ।
প্রতি শনিবার পিপল গাছে (অশ্বত্থ গাছ) জল ঢেলেও শনিদেবের উপাসনা করলে শনিদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে সার্বিক সুখ ও আনন্দ প্রদান করে থাকেন। লাল বাতাসা বড়বাবার প্রকোপ থেকে রক্ষা করে ৷ পুজো শেষে সেই বাতাসা ভক্তদের বিলিয়ে দেবেন নিজে হাতে অথবা বাতাসার হরিলুট দিতেও পারেন ৷ বিশেষ ভাবে আপনার সহায় হবে ৷ হরি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ ৷ শ্রীকৃষ্ণের কৃপা আপনাকে বড়বাবার রোষানল থেকে রক্ষা করবে ৷
শনিবার গ্রহরাজের পুজো দেওয়ার সময়ে অবশ্যই নীল কাপড় দিয়ে পুজো দিলে আপনার ফাঁড়া কাটতে পারে ৷ তবে কাপড় মানেই আস্ত কাপড় নয়, এক টুকরো নীল কাপড় হলেও হবে ৷ সব দোষ কেটে যাবে ৷প্রতি শনিবার বড় ঠাকুরের পুজো দিয়ে প্রণাম করবেন প্রণামের সঙ্গে দক্ষিণা হিসেবে ষোলোআনা অর্থাৎ এক টাকার কয়েন দিতে হবে প্রণামী হিসেবে ৷ এক টাকা বা ষোলোআনা আপনার গ্রহদোষ থেকে ষোলোআনা মুক্তি দেবে আপনাকে ৷
শনিদেবের রোষানল থেকে মুক্তি পেতে নিযমিত শিবপুজো করুন অন্যথায় হনুমানজির আরাধনা করুন, পাঠ করুন হনুমান চল্লিশা ৷ শনিদেবের রোষানল একমাত্র আটকাতে পারেন পবনপুত্র হনুমানের প্রবল তেজ ৷পুজোর শেষে বাবাকে প্রণাম করবেন; সোজাসুজি নয় এক প্রান্ত থেকে বাবাকে প্রণাম করাটাই নিয়ম ৷ তাই ভুলেও বাবাকে সোজাসুজি তাকিয়ে প্রণাম করবেন না। বাবার দিকে সরাসরি তাকানো উচিৎ নয়। পুরাণ মতেই শনিদেব বা বড়বাবাকে কেউ সরাসির দর্শন করেন না ৷
আরও একটি বিষয় লক্ষ্য করতে হবে ৷ ভুলেও যেন বাবার প্রসাদ বাড়িতে ভেতরে নিয়ে আসবেন না ৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে (মেঝেতে পা রাখার আগে) ভগবান শনিদেবের নাম দশটি-শনি, ছায়ানন্দন, পিঙ্গল, বভ্রু, রৌদ্র, সৌরী, মন্দ, কৃষ্ণা (কৃষ্ণবর্ণের কারণে হয়তো) দুঃখভঞ্জন, কৌনস্থ্য। দশটি নামের প্রত্যেকটি নাম পাঁচবার করে মনে মনে স্মরণ অথবা মুখে উচ্চারণ করলে শনিদেব প্রসন্ন হন।
বড়বাবার মহাপ্রসাদ বাড়ির বাইরে খেয়ে ভাল করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবেন ৷ এই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করুন দেখবেন বাবার মহাদশা থেকে আপনি পাবেন মুক্তি ৷ শনিদেব যখন তাঁর মহাদশা থেকে মুক্তি দেবেন, মুক্তি দেওয়ার আগে জীবন ভরিয়ে দেন সুখ ও সমৃদ্ধিতে।
প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে দর্শনের পর দুচোখ বন্ধ করে এই স্তবটি পাঠ করলে অত্যন্ত প্রসন্ন হন ভগবান। ছায়ানন্দন –সূর্যপুত্র দীর্ঘদেহী বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ। মন্দচারঃ প্রসন্নাত্মা পীড়া দহতু মে শনিঃ।।
এই উপাচার গুলি মেনে চলুন, দেখবেন আপনি শনি মহারাজকে তুষ্ট করতে পারবেন।

No comments:
Post a Comment