নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্রভারতীর পর মালদার স্বনামধন্য সরকারী গালর্স স্কুলে রবীন্দ্রগানে অশ্লীল শব্দ ব্যবহার করে গান গাওয়ার ছবি ভাইরাল।
সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল হতেই সমালোচলনার ঝড় শহর জুড়ে। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ। তড়িঘড়ি ছাত্রীদের চিহ্নিত করে অভিভাবকদের আগামীকাল স্কুল ক্যাম্পাসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ছাত্রীরা একাদশ শ্রেনীতে পড়ে।
তবে এই ঘটনার পর শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে এবং তারা জানায়, এটা অনিচ্ছাকৃত ভুল। তারা কোনও ভাবেই চায়নি, যাতে স্কুলের নাম বদনাম হয়।

No comments:
Post a Comment