নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট , ৬ মার্চ :- আজ বালুরঘাট লোকসভার সাংসদ ড: সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দিল্লিতে । বৈঠকে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়াকিবহাল করান সুকান্ত বাবু ।
সাংসদ প্রধানমন্ত্রীকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রসিদ্ধ তাঁত শিল্পীদের বানানো উত্তরীয় , হাতে বানানো টাওয়াল ও জেলার বিখ্যাত মুখা উপহার হিসাবে তুলে দেন।
তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন , যেভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দল বিজেপিদের ওপর আক্রমণ চালাচ্ছে তার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর তিনি আরও বলেছেন, যাতে বালুরঘাট এলাকায় উন্নয়ন প্রকল্প গুলো আরও বিশেষ ভাবে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়।

No comments:
Post a Comment