নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ার:- করোনার সংক্রমন ঠেকাতে করমর্দন নয়, হাত জোর করে নমস্কার করুন। জনসাধারণকে পরামর্শ দিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মন ।
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক জরুরি বৈঠকে জনসাধারণকে এই পরামর্শ দেওয়ার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পেলে জেলা স্বাস্থ্য দপ্তর আলিপুরদুয়ার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে করোনা সংক্রমিত রোগীদের জন্য একটি ওয়ার্ড প্রস্তুত করছে জেলা স্বাস্থ্যদপ্তর।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন জানান, করোনা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। তবে এই ভাইরাসের হাত থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন কারও সাথে করমর্দন নয় বরং হাত জোর করে নমস্কার করুন। সর্দি-কাশি, জ্বর হয়েছে এমন ব্যক্তিদের থেকে এক মিটার দূরত্ব রেখে কথা বলুন। জনসমাগম এলাকা এড়িয়ে চলা উচিৎ। আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেলে তার চিকিৎসার জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সুপার জানান, "জেলায় করোনা মোকাবিলার জন্য নার্স, স্বাস্থ্য কর্মী, ডাক্তারদের একটি দল প্রস্তুত করে রেখেছি।"
আলিপুরদুয়ার জেলা আইএমএর সম্পাদক ড: যুধিষ্ঠির দাস জানান, "আজকের আলোচনায় মূলতঃ করোনা ভাইরাস কি ভাবে রোখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়, তার জন্য মানুষকে কি ভাবে সচেতন করা হবে সেই সব নিয়ে আলোচনা হল।"

No comments:
Post a Comment