মুরগির মাংসের কারণে করোনা ভাইরাস ছাড়ানোর আতঙ্ক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মুরগির মাংস খেয়ে অভিনব প্রচার করল প্রশাসন।চীনের পর করোনা ভাইরাস আতঙ্ককে ভুগছে গোটা ভারতবাসি সে আতঙ্ক ছড়িয়েছে এরাজ্যের বিভিন্ন জেলায়।
করোনা ভাইরাসের আতঙ্কে বিশেষ করে দেশি ও পোল্ট্রি মুরগির মাংস খেতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ।তাতে যেমন শরীরে পুষ্টি গুনের অভাব হচ্ছে অন্যদিকে মার কাছে মুরগি ব্যাবসায়ীরা।সেই সব দিক ভেবে আসস্থ করতে এবার প্রচারে নামলেন প্রশাসন।
প্রশাসনের বিভিন্ন আধিকারিরা নিজে মাংস খেয়ে সাধারন মানুষদের ভয় মুক্ত করলেন দেশি ও পোল্ট্রি মুরগির মাংস খেলে কোনরকম করনা ভাইরাস আক্রন্ত হবেন না সেই বিষয়টি নিয়ে প্রচার করলে প্রশাসনের আধিকারিকরা।
.আজ বীরভূমের মুরারই এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে মুরগির মাংসের বিভিন্ন পদ খেয়ে ও বিতরণ করে অভিনব প্রচার করা হলো.এদিনের প্রচারে মুরারই এক নম্বর ব্লকের বি ডি ও ও অন্যান্য আধিকারিকরা এই প্রচারে অংশ গ্রহণ করে.প্রশাসনের এই প্রচারে পোল্ট্রি খেতে আস্বস্থ হলেন এলাকার মানুষ

No comments:
Post a Comment