নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শুক্রবার বালুরঘাটে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা।
এদিন সংগঠনের শতাধিক মহিলা কর্মী মিছিল করে এসে জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। পরে জেলাশাসকের হাতে দাবিপত্র তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে সুস্মিতা সাহা জানান, শ্রমজীবী মহিলা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন।

No comments:
Post a Comment